
“এসো হৃদয়ের ভালোবাসায় মিলিত হই বন্ধুত্বের বন্ধনে” এই স্লোগান কে সামনে রেখে র্যালী,জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন,পরিচিতি সভা,প্রিতিভোজ এবং র্যাফেল ড্র,সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নেত্রকোনায় ঈদ মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনা জেলা এসএসসি ৮৬ ব্যাচ বন্ধু মিলন মেলা উদযাপন পরিষদের উদ্যোগে এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয় থেকে একটি বণার্ঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আধুনিক স্টেডিয়াম মাঠে গিয়ে শেষ হয় ।
এসময় র্যালীতে উপস্থিত ছিলেন বন্ধু মিলনমেলা উদযাপন পরিষদের সভাপতি সাইফ খান বিপ্লব,সম্পাদক সাহাবউদ্দিন রিপন,সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী,জেলা প্রেসক্লাব সম্পাদক এম. মুখলেছুর রহমান খান,বন্ধু মিলনমেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক ভজন দাসসহ অন্যরা।
এর আগে ইনডোর স্টেডিয়ামে ইকবাল হাসান তপু,আঞ্জুমান আরা কচি ও শিউলী আক্তারের যৌথ পরিচালনায় অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন, বন্ধু মিলনমেলা উদযাপন পরিষদের সভাপতি সাইফ খান বিপ্লব,সম্পাদক সাহাবউদ্দিন রিপন,সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী প্রমুখ।
তিন শতাধিক ৮৬ ব্যাচের বন্ধুদের উপস্থিতিতে র্যালী শেষে,জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন,পরিচিতি সভা,প্রিতিভোজ, র্যাফেল ড্র এবং দলীয় সংগীত,একক সংগীত, নৃত্য, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিন ব্যাপী অনুষ্টানের সমাপ্তি ঘটে।
ভিন্নবার্তা/এমএসআই