1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নিখোঁজের ৩ দিন পর নদী থেকে যুবকের লাশ উদ্ধার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৪ মে, ২০২২ ১১:২১ pm

নরসিংদীর রায়পুরায় নিখোঁজের তিনদিন পর ফাহিম লাদেন (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকালে উপজেলার নিলক্ষ্যা ইউনিয়নের আমিরাবাদ এলাকার মেঘনা নদী থেকে তার লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত ফাহিম লাদেন উপজেলার শ্রীনগর ইউনিয়নের আব্দুল্লাহ্চর এলাকার আওলাদ হোসেন এর ছেলে। সে পেশায় একজন নৌকার মাঝি।

নিহতের চাচতো ভাই বেলায়েত হোসেন জানান, গত রোববার মাঝি ফাহিমকে অজ্ঞাত এক ব্যক্তি ফোনে শ্রীনগরের বাঘাইকান্দি এলাকার মেঘনা পাড়ে ডেকে নেয়। ওইদিন থেকেই নিখোঁজ হয় সে। পরে শ্রীনগরের বাঘাইকান্দি ঘাটে তার নৌকা ও পরনের একটি প্যান্ট পাওয়া যায়। সেখানে তার নৌকায় একটি চাপাতিও পাওয়া যায়। তারপর থেকে সম্ভাব্য সকল জায়গায় খোঁজ করেও ফাহিমের সন্ধান না পাওয়ায় গত সোমবার রায়পুরা থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার পরিবার।

পরে বুধবার সকালে উপজেলা আমিরাবাদ এলাকার মেঘনায় একটি অজ্ঞাত লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। বিকালে রায়পুরা থানার ওসি আজিজুর রহমান ও ইন্সপেক্টর তদন্ত গোবিন্দ সরকার উপস্থিত হয়ে রায়পুরা থানা পুলিশ ও নৌ পুলিশের যৌথ প্রচেষ্টায় নদী থেকে লাশটি উদ্ধার করে। পরে খবর পেয়ে সেখানে গিয়ে স্বজনরা ফাহিমের লাশ শনাক্ত করেন। ঘটনাস্থলে প্রাথমিক সুরতহাল শেষ লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

মির্জারচর নৌ-পুলিশ ফাড়িঁর ইনচার্জ (এসআই) প্রদ্যুৎ সরকার জানান, নিলক্ষ্যার আমিরাবাদ এলাকায় নদীতে একটি লাশ ভাসছে, এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে তার লাশ উদ্ধার করি। প্রথমে তার পরিচয় না পাওয়া গেলেও পরে তার স্বজনরা এসে মৃতের পরিচয় শনাক্ত করে। এছাড়াও প্রাথমিক সুরতহালে তার মাথায় একটি কোপের আঘাত দেখা গেছে। বর্তমানে লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ