1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জয়নাল আবেদীন হিরো, নীলফামারী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মে, ২০২২ ৯:৫০ pm

নীলফামারীর ডিমলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার উত্তর তিতপাড়া গ্রামের ফজলুল ইসলামের দেড় বছরের ছেলে ফাহিম এবং পাথরখুরা গ্রামের মিঠু ইসলামের তিন বছরের মেয়ে মাসুমা আকতার পা‌নিতে ডুবে মারা গেছে।

ফাহিমের বাবা ফজলুল ইসলাম জানান, দুপুরের দিকে নিজ বাড়ির উঠানে খেলছিল ফাহিম। ঈদের দিনের এ সময় প‌রিবারের লোকজন বাড়ির কাজে ব্যাস্ত । একপর্যায়ে ফাহিম উঠানের পাশের পানির খালে পড়ে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাসুমার স্বজনরা জানান, দুপুরে বাড়ির পাশে খেলা করতে গিয়ে নিখোঁজ হয় মাসুমা। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে ডুবন্ত অবস্থায় তাদের উদ্ধার করা হয়।

এ সময় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লাইছুর রহমান জানান, ঈদের দিনে পা‌নিতে ডুবে দু‌ই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। দুই প‌রিবারের লোকজনের অ‌ভিযোগ না থাকায় আলাদা দু‌টি অপমৃত্যুর মামলাা হয়েছে

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ