1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রাশিয়ার দুটি টহল নৌযান ধ্বংসের দাবি ইউক্রেনের

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মে, ২০২২ ৬:১৯ pm

তুরস্ক থেকে কেনা অত্যাধুনিক বায়রাকতার টিবি-২ ড্রোনের সাহায্যে হামলা চালিয়ে কৃষ্ণ সাগরে রাশিয়ার দুটি টহল নৌযান ডুবিয়ে ফেলার দাবি করছে ইউক্রেন।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক স্ট্যটাসে এ তথ্য জানিয়েছেন।খবর ডেইলি সাবাহর।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী জানান, স্ন্যাক আইল্যান্ডের পাশে কৃষ্ণ সাগরে সোমবার রাশিয়ার দুটি টহল নৌযানকে তুর্কি ড্রোন দিয়ে হামলা করে ডুবিয়ে দেওয়া হয়েছে।

রুশ জাহাজে হামলার ভিডিও ফুটেজও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ইউক্রেনের সামরিক বাহিনীর প্রধান ভেলেরিয়ে জালুঝনি এক বিবৃতিতে বলেছেন, তাদের এ কঠিন সময়ে তুর্কি সামরিক ড্রোন বাইরাকতার অনেক সহায়তা করছে।

টহল নৌযারগুলোতে মূলত ৩ জন নাবিক এবং ২০ জন নৌসেনা থাকে। এগুলো কামানের মতো অস্ত্র দিয়ে সজ্জি থাকে, যাতে দ্রুত গতিতে ছুটে গিয়ে শত্রুর জাহাজকে হামলা করা যায়।

এর আগে গত এপ্রিল মাসের মাঝামাঝি কৃষ্ণ সাগরে রাশিয়ার একটি বিশাল যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ডুবিয়ে দেওয়ার দাবি করে ইউক্রেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ