1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বাংলাবাজার-শিমুলিয়া রুটে লঞ্চ-স্পিডবোট চলাচল স্বাভাবিক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মে, ২০২২ ৩:০৬ pm

বৈরী আবহাওয়া স্বাভাবিক হওয়ায় বাংলাবাজার-শিমুলিয়া রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (৩ মে) বেলা ১১টা থেকে নৌযান চলাচল শুরু হয়।

এর আগে বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে সকাল ৯টা থেকে বন্ধ ছিল নৌ চলাচল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বাংলাবাজার লঞ্চঘাট সূত্র এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, সকাল ৯টার দিকে কালবৈশাখী ঝড় শুরু হলে দুর্ঘটনা এড়াতে নৌরুটের সব লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এছাড়া সে সময় যে লঞ্চগুলো পদ্মা নদীতে কালবৈশাখীর মধ্যে ছিল, সেগুলো নিরাপদ স্থানে নোঙর করে রাখার নির্দেশ দেওয়া হয়। এরপর বেলা ১১টার দিকে আবহাওয়া স্বাভাবিক হলে নৌযান চলাচল শুরু হতে থাকে।

বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন জানান, সকালে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ঝড়ো বাতাস ও বৃষ্টি শুরু হয়। দুর্ঘটনা এড়াতে তাই দেড় ঘণ্টার মতো নৌযান চলাচল বন্ধ রাখা হয়। আবহাওয়া স্বাভাবিক হলে লঞ্চ-স্পিডবোট চলাচল শুরু করে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ