1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নোয়াখালীতে ডোবার পাড়ে মিলল নবজাতক

নোয়াখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২ মে, ২০২২ ১১:১০ pm

নোয়াখালীর সেনবাগে সদ্য জন্ম নেয়া এক নবজাতককে উদ্ধার করেছে স্থানীয় এলাকাবাসী। গত শনিবার ৩০ এপ্রিল বিকালের দিকে উপজেলার নবীপুর ইউনিয়নের নলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পুলিশ জানায়, গত ৩০ এপ্রিল বিকেল ৫টার দিকে উপজেলার নবীপুর ইউনিয়নের নলদিয়া গ্রামের মিয়াজন সারেং বাড়ী সংলগ্ন ডোবার পাড়ে বাঁশঝাড় ও লতা-পাতায় ঘেরা ঝোপে নবজাতক ছেলে শিশুটির কান্নার শব্দ পায় স্থানীয় লোকজন। এরপর স্থানীয় এলাকাবাসী ওই নবজাতককে উদ্ধার করে ঘটনাস্থল সংলগ্ন আব্দুল মাঝির বাড়ীর বাসিন্দা নিঃসন্তান রিকশাচালক ওবায়দুল হক (৩৮) ও রিনা (৩০) দম্পতির হেফাজতে দেন। তাদের ৭ বছরাধিক বিবাহিত জীবনে কোন সন্তান হয়নি। বর্তমানে তারা শিশুটির দেখভাল করছে।

বিষয়টি নিশ্চিত করে নোয়াখালী পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম বলেন,বাচ্চাটি মোটামুটি সুস্থ। তবে তার শরীরের একাধিকস্থানে পোকামাকড়ের কামড়ের দাগ ও জন্মগত ক্ষত চিহ্ন দেখা যায়। পরিপূর্ণ সুস্থতার জন্য তাঁর সুচিকিৎসার প্রয়োজন রয়েছে।

এসপি আরো জানায়,নবজাতক শিশুটির প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন দম্পত্তি। তারা বাচ্চাটির নাম রাখেন সাখাওয়াত আহমেদ আরিয়ান।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ