1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আসামি ছিনিয়ে নেওয়ায় তিন নারী গ্রেপ্তার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২ মে, ২০২২ ১০:১৫ pm

ফরিদপুরের সালথায় পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় তিন নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (১ মে) রাতে উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- রহিমা আক্তার, চাঁদনী বেগম, শারমিন আক্তার ও সাইফুল ইসলাম। তারা সবাই যদুনন্দী ইউনিয়নের খারদিয়া গ্রামের বাসিন্দা।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) সুমিনুর রহমান বলেন, পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া তারা মিয়া মোট চার মামলার আসামি। এর মধ্যে একটি মামলায় গ্রেপ্তারি পরোওয়ানা রয়েছে। রোববার রাতে অভিযান চালিয়ে তিন নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সবাইকে গত ২১ এপ্রিল দায়ের করা পুলিশের ওপর হামলা মামলার আসামি দেখিয়ে আজ সোমবার (২ মে) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, রোববার দুপুর ১টার দিকে সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া গ্রামের ছয়আনি পাড়ায় দুই পুলিশ কর্মকর্তার কাছ থেকে তারা মিয়া (৫৩) নামে এক আসামিকে ছিনিয়ে নেন ২০ নারী। তারা মিয়া খারদিয়ার ছয়আনিপাড়ার বাসিন্দা।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ