1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ঢাকায় স্বামীর ছোড়া এসিডে স্ত্রী দগ্ধ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১ মে, ২০২২ ১১:২৯ pm

রাজধানীর বাড্ডা সাতারকুল এলাকায় ভাড়া বাসায় শাহ আলম নামে এক ব্যক্তির ছোড়া এসিডে তার স্ত্রী রেখা বেগম (৩৫) দগ্ধ হয়েছেন। এসিডদগ্ধ রেখা বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

রোববার (১ মে) সন্ধ্যার পরে উত্তর বাড্ডা সাতারকুল আলীর মোড়ের একটি বাসায় এ ঘটনাটি ঘটে। এ তথ্য নিশ্চিত করেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ। তিনি জানান, ঘটনার পরপরই এসিডদগ্ধ ওই নারীর স্বামী শাহ আলমকে পুলিশ আটক করেছে।

প্রাথমিকভাবে জানা গেছে, দু’জন দু’জনকে নানা কারণে সন্দেহ করেন। এ নিয়ে কলহের জের ধরে রেখাকে এসিডে ঝলসে দিয়েছেন শাহ আলম। শাহ আলম ও রেখা দু’জনেরই এটি দ্বিতীয় বিয়ে।

তিনি আরও জানান, হাসপাতাল থেকে পুলিশ জানতে পারে যে ওই নারীর অবস্থা গুরুতর। এ বিষয়ে মামলা করা হচ্ছে। শাহ আলম কোথা থেকে এসিড সংগ্রহ করেছেন, সেসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, ওই নারীর মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন জায়গা এসিডে ঝলসে গেছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ