1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নেত্রকোনায় আ.লীগ নেতার বিরুদ্ধে বেরী বাঁধ কাটার মামলার প্রতিবাদে মানব্বন্ধন

ভজন দাস, নেত্রকোনা
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২ ১১:১০ pm

নেত্রকোনার খালিয়াজুরীতে পেটনার বাঁধ কেটে দেওয়ায় অভিযোগে উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান লোকমান হাকিম ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিমের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

শনিবার দুপুরে হাওর উপজেলার মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর বাজারে স্থানীয় এলাকাবাসী ও উপজেলা আওয়ামীলীগের ব্যানারে স্থানীয় নেতাকর্মী ও শত শত মানুষের উপস্থিতিতে ঘন্টাব্যাপী এ মানব্বন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে হাওর এলাকার বিভিন্ন স্থান পরিদর্শন করে।

মানব্বন্ধন চলাকালে বক্তব্য রাখেন,খালিয়াজুরী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চাকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ,উপজেলার যুবলীগের আহবায়ক মীর তোফায়েল, গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহফুজুর রহমান,খালিয়াজুরী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিহারঞ্জন দেবরায়,কৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কবি রঞ্জন বিশ্বাস, আওয়ামীলীগ নেতা ঈমাম আলী, জয়নাল আবেদিন সহ এলাকার কৃষক ও স্থানীয় নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন,নেত্রকোনার হাওরাঞ্চলের ধান ইতোমধ্যে ৯৫ ভাগ কেটে ফেলা হয়েছে। অতিবৃষ্টি পাহাড়ী ঢলে নদ-নদীর পানি বৃদ্ধি পেলেও ফসল রক্ষায় বাঁধগুলো মেরামতে পানি উন্নয়ন বোর্ড ও জেলা ও স্থানীয় প্রশাসনের সাথে আওয়ামীলীগের নেতাকর্মীরা সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে বাধঁ রক্ষায় হাওরবাসীর সাথে ছিল। দীর্ঘ এক মাস ধরেই হাওর এলাকার মানুষের একমাত্র ফসল রক্ষায় এবং আমাদের নিজেদের ফসল রক্ষায় বাধেঁ পাহারা দিয়েছি। বাধঁ ভেঙ্গে যাওয়ার কারনে আমাদের স্থানীয় একটি সমিতির ফিসারী থেকে ভেসে গেছে ১৫ থেকে ২০ লক্ষ টাকার মাছ। আমাদের নিজেদের ক্ষয়ক্ষতি আমরা করতে পারি না।

বক্তারা আরো জানান,ঘটনার দিন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিমের কাছ থেকে খবর পেয়ে বাধঁ রক্ষায় উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান লোকমান হাকিম বিভিন্ন স্থান থেকে লেবার এনে স্থানীয়দের সহায়তায় বাশঁ ও মাটির বস্তা দিয়ে ফসল রক্ষা বাধঁটি বিপদ মুক্ত করতে সক্ষম হয়। আওয়ামীলীগের ভাবমূর্তি নষ্ট করতে একটি মহল এ ঘটনা ঘটিয়েছে।

অবিলম্বে উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান লোকমান হাকিম ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিমের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে প্রকৃত দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্যঃ গত ২৬ এপ্রিল সোমবার রাতে খালিয়াজুরীর মেন্দিপুর ইউনিয়নের জগনাথপুরে বিলে পানি প্রবেশ করাতে গিয়ে নন্দের পেটনা বেরিবাঁধ ভেঙে বিলে পানি প্রবেশ করাতে বাঁধ ভেঙে ফেলার অভিযোগ উঠে মেন্দিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লোকমান হেকিমের বিরুদ্ধে।বাঁধ ভেঙে যাওয়ার খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ড উপজেলা প্রশাসনসহ স্থানীয় কৃষকরা মেরামতে রাতভর চেষ্টা চালায়। স্বস্তি ফিরে আসে কৃষকের মাঝে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ