1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

৩ কোটি ৮০ লাখ টাকার আইস উদ্ধার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২ ১২:১২ am

কক্সবাজারের টেকনাফে মাইক্রোবাসের তেলের ট্যাংক থেকে ৭০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে ডিবি পুলিশ। যার বাজার মূল্য আনুমানিক ৩ কোটি ৮০ লাখ টাকা বলে জানিয়েছে সংস্থাটি।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। গ্রেপ্তার করা হয় মো. আলী (৪১) নামে এক মাদক কারবারিকে। সোমবার (২৫ এপ্রিল) রাত ৯টার দিকে টেকনাফ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের গোয়েন্দা ইউনিটের (ডিবি) ইনচার্জ সাইফুল আলম।

তিনি জানান, বিপুল ক্রিস্টাল মেথের (আইস) চালান পাচারের গোপন সংবাদ পেয়ে রাত ৯টার দিকে টেকনাফ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ট্রাকের জ্বালানি তৈলের ট্যাংকের ভেতরে লুকিয়ে অভিনব পদ্ধতিতে পাচারকালে ৩ কোটি ৮০ লাখ টাকার ক্রিস্টাল মেথ আইস ও ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক আসামি দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ