
নীলফামারীর ডোমারে পুকুরে ডুবে আল আমিন নামে সাড়ে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল)
দুপুরে পাঙ্গা মটকপুর ইউনিয়নের মটকপুর স্কুল এ্যান্ড কলেজের পুুকুরে এই ঘটনা ঘটে।
নিহত শিশু একই ইউনিয়নের হরিমন্দির পাড়া এলাকার রাজা মিয়ার ছেলে। এ সময় তাকে উঠাতে গিয়ে পানিতে ডুবে অসুস্থ্য হয়ে পড়ে আল আমিনের চাচাতো ভাই হাফিজুল ইসলাম। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ওই এলাকার বাসিন্দা জ্যেতিষ বৈদ্য জানান, আল আমিনসহ আরো কয়েকজন স্কুলের পুকুরে গোসল করতে নামে। এ সময় পুকুরে লাফ দিতে গিয়ে ডুবে যায় সে। তাকে না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে ভাসতে দেখে তাকে উঠাতে যায় হাফিজুল। এ সময় সেও ডুবে অসুস্থ্য হয়ে পড়ে।
মটকপুর স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ ইসমত আরা জানান, পুকুরটি এলাকার সব মানুষ ব্যবহার করে। নিয়মিত গোসল করে এমনকি গরুকে ও গোসল করায়। পাঁচ বছরের জন্য পুকুরটি লিজ দেয়া হয়েছে ব্যবসায়ী হাবিবুল ইসলাম বাদশাকে।
দুপুরে গোসল করার সময় প্রতিবেশি এক শিশু মারা যায় এবং আরেক শিশু আহত হয়।
ভিন্নবার্তা/এমএসআই