1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সাংস্কৃতিক আগ্রাসনে মেতে উঠেছে সরকার: ববি হাজ্জাজ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২ ৯:২৮ pm

বর্তমান সরকারি দল তাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে রাজনৈতিক আগ্রাসনের পাশাপাশি সাংস্কৃতিক আগ্রাসনে মেতে উঠেছে বলে অভিযোগ করেছেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।

আজ সোমবার রাজধানীর মালিবাগে অবস্থিত একটি রেস্তোরাঁয় নিবন্ধিত রাজনৈতিক দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) অন্যতম সহযোগী সংগঠন ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটি ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠনগুলোর সম্মানে এক ইফতার মাহফিল আয়োজন করে। সেখানেই তিনি এ মন্তব্য করেন।

ববি হাজ্জাজ বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় টিএসসিতে ছাত্রীদের নামাজ আদায়ে বাধা দেওয়া হচ্ছে। কপালে টিপ পরা নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করে জনগণের দৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করা হচ্ছে। আমাদের ইতিহাস ও আমাদের সংস্কৃতি নিয়ে প্রতিনিয়ত নতুন নতুন বিশ্লেষণ দেওয়া হচ্ছে, যার সত্যতা প্রশ্নবিদ্ধ এবং সংখ্যাগরিষ্ঠ জনগণের কাছে অগ্রহণীয়।’

তিনি আরও বলেন, ‘সবকিছুর মূল উদ্দেশ্য হচ্ছে ব্রিটিশ আমলের ফর্মুলায় জাতিকে বিভক্ত রেখে সরকারি দলের প্রভাবশালী নেতাদের অপকর্ম আড়াল করা। আজকের ছাত্র সমাজ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে ইনশাআল্লাহ রাজপথেই রুখে দেব অপসংস্কৃতির খেলা।’

জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক মাসুদ রানা জুয়েলের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিন ইয়ামিন মোল্লা, মো. মোশাররফ হোসেন, মো. নূর আলম, শরিফুল ইসলাম রিয়াদ, মো. শরিফুল ইসলাম, রাকিব আহম্মেদ তৌফিক, মাহমুদুর রহমান নওশাদ, জুবায়ের চৌধুরী যুব, কাওসার আলী, মো. সবজি, মাসুদ রানা, অনিক আশরাফ প্রমুখ। দোয়া পরিচালনা করেন ছাত্র আন্দোলনের সদস্য সচিব শেখ মো. ফরিদ।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ