1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দুর্ঘটনায় ঝিনাইদহের ভাই ভাই গার্মেন্টেসের মালিক মান্নান শেখ নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২ ১১:২৯ pm

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কেয়াবাগান নামক স্থানে শনিবার সন্ধ্যায় ট্রাকচাপায় ঝিনাইদহ শহরের বিশিষ্ট ব্যবসায়ী ভাই ভাই গার্মেন্টেসের মালিক আব্দুল মান্নান শেখ (৫৬) নিহত হয়েছেন। নিহত আব্দুল মান্নান শেখ ঝিনাইদহ শহরের পবহাটি গ্রামের মৃত আবুল হোসেন শেখের ছেলে। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, সন্ধ্যায় মোটরসাইকেল যোগে কালীগঞ্জ থেকে যশোরের দিকে যাচ্ছিলেন আব্দুল মান্নান শেখ।

পথিমধ্যে কেয়াবাগান নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। দুর্ঘটনায় তার হাত ও পা বিচ্ছিন্ন হয়ে যায়। লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শনিবার রাত ১১টায় নিজ গ্রামে জানাযা শেষে দাফন করা হয়।

এদিকে ব্যবসায়ী আব্দুল মান্নান শেখের মৃত্যুতে ঝিনাইদহ শহরে শোকের ছায়া নেমে আসে। বিশেষ করে ঝিনাইদহ দোকান মালিক সমিতি আব্দুল মান্নানের মৃত্যু গভীর শোক প্রকাশ করে বিবৃতি দেন। খবর পেয়ে ছুটে যান তার বাড়িতে। এ সময় এক বেদনা বিধুর পরিবেশের সৃষ্টি হয়।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ