1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দেশবাসীর কাছে প্রধানমন্ত্রীর জন্য দোয়া চাইলেন এমপি মনু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২ ১০:৩২ pm

ইফতার মাহফিলে দেশবাসীর কাছে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার জন্য দোয়া চাইলেন ঢাকা-৫ আসনের এমপি কাজী মনিরুল ইসলাম মনু। শুক্রবার বাদ আছর যাত্রাবাড়ি নূর কমিউনিটি সেন্টারে যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে দেওয়ার সময় দোয়া চান।

কাজী মনিরুল ইসলাম মনু বলেন, আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কণ্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলেই দেশজুড়ে শুধু উন্নয়ন আর উন্নয়ন দেখা যাচ্ছে। আমার নেত্রী হচ্ছে উদার, সবাইকে নিজের সন্তানের মতো ভালো বাসেন। উনার কোনো বিকল্প নেই। আপনারা শুধু আমার নেত্রীর জন্য দোয়া করবেন। তিনি বেঁচে থাকলে আপনারা ভালো থাকবেন এবং দেশের উন্নয়ন হবে।

যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্নার সভাপতিত্বে এবং ৪৮ নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম অনুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফ এম শরিফুল ইসলাম শরিফ, এস এম আলী হোসেন রানা, ৪৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গিয়াসউদ্দিন গেসু, আওয়ামী লীগ নেতা সাইদ মিলনসহ আরো অনেকে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ