1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২ ১২:২৪ pm

সিলেটের জাফলং সীমান্ত থেকে হাত-পা বাঁধা অবস্থায় সুনামগঞ্জের কাওসার মিয়া নামের এক যুকবের লাশ উদ্ধার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে জাফলং সংগ্রামপুঞ্জি বিজিবি ক্যাম্পের প্রায় পাঁচশ’ গজ পূর্বে একটি জমি থেকে ওই লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। নিহত কাওসার মিয়া সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কালাম বহরপুর গ্রামের আব্দুল বাছিদের ছেলে।

পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে। এ সময় তার পকেটে একটি মোবাইলফোন মিলে। তা থেকে নিহতের পরিচয় জানতে পারে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন গোয়াইনঘাট থানার ওসি কেএম নজরুল ইসলাম। তিনি বলেন, স্থানীয়রা জানান জাফলং সংগ্রামপুঞ্জি বিজিবি ক্যাম্প থেকে প্রায় পাঁচশ’ গজ দূরে হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তির মোবাইলফোন উদ্ধার করে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। মোবাইলফোনের সূত্রধরে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

তদন্তের স্বার্থে আটক ব্যক্তির নাম প্রকাশে অপরাগতা জানান তিনি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ