1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

চিংড়িতে পানি-জেলি পুশ করার সময় ২ জন আটক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২ ১০:১৪ pm

সাতক্ষীরার দেবহাটায় র‌্যাব ও ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযানে রপ্তানিযোগ্য বাগদা ও গলদা চিংড়িতে অপদ্রব্য পুশ করার সময় হাতেনাতে দুই মৎস্য ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বুধবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গাজীরহাট মৎস্য সেড সংলগ্ন কয়েকটি চিংড়ি প্রসেসিং ও রপ্তানিকারক প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়। এ সময় দুই ব্যবসায়ীকে দুই মাস করে জেল এবং আরও তিন মৎস্য ব্যবসায়ীকে এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হাসান সিদ্দিকী।

ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মৎস্য ব্যবসায়ী সিরাজুল ইসলাম ও বাবলু গাজীকে দুই মাস করে কারাদণ্ড এবং অহিদুল ইসলাম, মনিরুল ইসলাম উভয়কে ৫০ হাজার টাকা করে এবং সোলাইমানকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে উপজেলার রামনাথপুর গ্রামের জহুর আলী সরদারের ছেলে সিরাজুল ইসলাম, দাউদ আলী গাজীর ছেলে বাবুল গাজী, শিমুলিয়ার নূর মোহাম্মাদ মিস্ত্রির ছেলে অহিদুল ইসলাম, পূর্ব নলতা গ্রামের মৃত. মাদার গাজীর ছেলে মনিরুল ইসলাম ও নওয়াপাড়ার মৃত. নাজমুল হকের ছেলে সোমলাইমানের মাছ ঘর থেকে ২৫ কেজি অপদ্রব্য পুশকৃত বাগদা ও গলদা চিংড়ি জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দকৃত বাগদা ও গলদা চিংড়িগুলো বিনষ্ট করা হয়েছে।

গাজীরহাটের একাধিক চিংড়ি রপ্তানিকারক ও মৎস্য ব্যবসায়ীরা জানান, প্রশাসনের নজর এড়িয়ে অতিরিক্ত মুনাফার আশায় আটক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ইনজেকশনের সুচ ও সিরিঞ্জের মাধ্যমে বাগদা ও গলদা চিংড়িতে ফিটকিরির পানি, জেলি, ওলটকম্বল নামক গাছের পিচ্ছিল ঘন রসসহ বিভিন্ন ধরনের অপদ্রব্য পুশ করে চিংড়ির ওজন বৃদ্ধি করে আসছিল।

অভিযানকালে সাতক্ষীরা জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান, জেলা নিরাপদ খাদ্য অফিসার মোকলেছুর রহমান, র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের স্কোয়ার্ড লিডার ইশতিয়াক হোসেন ও নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা জেলা নিরাপদ খাদ্য অফিসার মোকলেছুর রহমান বলেন, ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে আসছিল এসব ব্যবসায়ী। অভিযান চালিয়ে পুশকৃত চিংড়ি মাছ জব্দ করা হয়। অসাধু দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাস জেল ও তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ