
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকচাপায় স্বাধীন (২৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার বিনোদ লুহুরিয়ায় নিউ ধলেশ্বরী নদী ঘাটের কাঁচা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্বাধীন একই উপজেলার মহেষপুর গ্রামের কামাল ছেলে। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন।
এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।
ভিন্নবার্তা/এমএসআই