1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ফেসবুকের অপব্যবহার নিয়ে হাইকোর্টের রুল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২ ১২:১০ am

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের অপব্যবহার রোধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, জানতে রুল দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে দেশে ফেসবুকের অপব্যবহার রোধে বিটিআরসি ও ডিজিটাল সিকিউরিটি এজেন্সিকে ক্ষমতা প্রয়োগ করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।

ফেসবুকের মূল বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘মেটা’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ, বিটিআরসির চেয়ারম্যান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব ও ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মহাপরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে।

সাংবাদিক, শিক্ষক ও আইনজীবীর করা এসংক্রান্ত রিটের প্রাথমিক শুনানির পর সোমবার এ রুল দেন বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী তাপস কান্তি বল। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পক্ষে শুনানি করেন খন্দকার রেজা-ই রাকিব।

শুনানিতে আদালত বিটিআরসির প্রতি উষ্মা প্রকাশ করেছেন জানিয়ে আইনজীবী তাপস কান্তি বল সাংবাদিকদের বলেন, ‘ক্ষতিকর কনটেন্ট সরানোর ক্ষেত্রে বিটিআরসির ভূমিকা নিয়ে আদালত তাদের প্রতি উষ্মা প্রকাশ করেছেন। এ সময় বিটিআরসির আইনজীবী আদালতকে জানিয়েছেন, এসংক্রান্ত একটি প্রবিধানের খসড়া এরই মধ্যে করা হয়েছে। এর ওপর এখন গণশুনানি হবে। ’

গত ২০ ডিসেম্বর সাংবাদিক সেলিম সামাদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক এস এম মাসুম বিল্লাহ, আইনজীবী জর্জ চৌধুরী ও ভিক্টর রায় এ রিট করেন। তার আগে ফেসবুকে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে এবং বাংলাদেশে ফেসবুকের কার্যক্রম নিয়েন্ত্রণে গত বছরের ১৮ নভেম্বর বিবাদীদের আইনি নোটিশ পাঠান রিটকারীরা।

নোটিশে বলা হয়েছিল, গত বছর অক্টোবরে দুর্গাপূজা চলার মধ্যে কুমিল্লার একটি পূজামণ্ডপে কোরআন শরিফ রাখার একটি ভিডিও ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বিভ্রান্তিকর, ভুল, মিথ্যা তথ্যের লেখা, ছবি, অডিও, ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর দেশের কয়েকটি জেলায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ি-ঘর, উপাসনালয়ে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটে। ফেসবুক কর্তৃপক্ষ এসব অডিও, ভিডিও ও বিভ্রান্তিকর, মিথ্যা তথ্য ছড়ানো বন্ধে পুরোপুরি নিষ্ক্রিয় ছিল। বিটিআরসি সে নোটিশের জবাব দিলেও আর কোনো বিবাদী নোটিশের জবাব না দেওয়ায় এবং বিটিআরসির জবাব গ্রহণযোগ্য না হওয়ায় রিট আবেদনটি করা হয়।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ