1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

তালাবদ্ধ ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১০ এপ্রিল, ২০২২ ১০:৪৬ am

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নিখোঁজের ৩৫ ঘন্টা পর বাড়ির তালাবদ্ধ ঘর থেকে শহনাজ পারভীন এক গৃবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার উপদইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শহনাজ পারভীন, খায়রুল ইসলামের স্ত্রী। তাদের দুইটি কন্যা সন্তান রয়েছে।

নিহতের ভাই তৈমুর রহমান জানান, প্রায় দশ বছর আগে খায়রুল ইসলামের সাথে আনুষ্ঠানিক ভাবে বিয়ে হয় তার বোন শাহনাজ পরভীনের। খায়রুল ঢাকায় গাড়ি চালক হিসেবে কাজ করে। দুই সন্তানসহ শহনাজ পারভীন উপদইলে স্বামীর বাড়িতে থাকতেন। বৃহস্পতিবার ( ৭ এপ্রিল ) দুপুর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমার বোনের স্বামী অভিযোগ করে যে আমার বোন পরকিয়ায়। সে কোনো ছেলের সঙ্গে চলে গেছে। শুক্রবার ( ৮এপ্রিল) রাতে আমি বোনকে খুঁজতে খঁজতে তার বাড়িতে যাই। বাড়ির প্রধান গেটে তালা দেওয়া দেখতে পেয়ে বোনের শ্বশুর বাড়ির লোকজনের উপস্থিতিতে তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করি। এরপর আমার বোনের শোবার ঘরও তালা দেওয়া ছিল। তালা ভেঙ্গে দেখতে পাই আমার বোনের মরদেহ ঘরের আড়ার সাথে ওড়নায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। তৈমুর রহমানের অভিযোগ তার বোনকে হত্যা করেছে তারই স্বামী খায়রুল। কয়েকদিন আগে সে ঢাকা থেকে বাড়িতে এসেছিল।

তবে এ বিষয়ে নিহতে গৃবধূর স্বামী তৈমুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

এই বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, পীরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন নিহতের পরিবার। শনিবার বিকেলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ বাড়ির বারান্দায় শোয়া অবস্থায় ছিল। সেখান থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ