1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২ ১১:৪৮ pm

নাশকতার মামলায় গোলাম ফারুক নামে সাতক্ষীরার এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৮ এপ্রিল) বিকালে তালা উপজেলার পরানপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ফারুক তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়নের পরাণপুর গ্রামের করিমুল্লাহর ছেলে।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, ‘জনমনে ভীতি তৈরি ও দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার অপরাধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ ধারা মোতাবেক তালা থানায় দায়েরকৃত মামলায় জামায়াত নেতা গোলাম ফারুককে গ্রেপ্তার করা হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ