1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নেত্রকোনায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন

ভজন দাস, নেত্রকোনা
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২ ১০:৫৫ pm

বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের সামনে তুলে ধরা আর ঘাতক দালালদের অপ-তৎপরতা বন্ধের লক্ষ্যে নেত্রকোনায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গঠনকল্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নেত্রকোনা জেলা শাখা শুক্রবার বিকেলে জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ আলোচনা সভা আয়োজন করে। কেশব রঞ্জন সরকারের সভাপতিত্বে অধ্যক্ষ মোহাম্মদ তাজিম উদ্দিন ফকির ও সাংবাদিক হানিফ উল্লাহ আকাশের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক কাজী মুকুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি কেন্দ্রীয় সংসদের তথ্য ও গবেষণা সম্পাদক আসিফ মুনীর। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান খান রতন, জেলা আওয়ামী লীগের সদস্য আবুল মুনসুর, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলহাজ্ব আব্দুল মতিন খান, সিংহের বাংলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহিম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আইয়ুব আলী, বীর মুক্তিযোদ্ধা আজগর আলী খান পন্নী, জেলা যুবলীগের সাবেক আহবায়ক অধ্যাপক ওমর ফারুক, সাবেক যুবলীগ নেতা এস বি খান শাহীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে উপস্থিত লোকজনের মতামতের ভিত্তিতে প্রধান অতিথি কাজী মুকুল জেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবু কেশব রঞ্জন সরকারকে আহ্বায়ক ও নেত্রকোনা সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি শাহীন উদ্দিন আহমেদকে সদস্য সচিব করে ৭১ সদস্য বিশিষ্ট একাত্তরের ঘাতক দালাল নিমূর্ল কমিটি ঘোষণা করেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ