1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
হুমকির মুখে ভেড়ীবাধ

চরফ্যাশনে শহর রক্ষাবাঁধ প্রকল্পের ঢেলের মাটি বিক্রি হচ্ছে ইটভাটায়

কামরুজ্জামান, (ভোলা) চরফ্যাসন
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২ ১০:২৫ pm

চরফ্যাসনের মেঘনা নদীর ভাঙ্গন কবলিত এলাকার শহর রক্ষাবাধ প্রকল্পের আওতায় স্থাপিত সিসি ব্লক জিওব্যাগ ডাম্পিং এরিয়ার কূল থেকে মাটি কেটে ইট ভাটায় মাটি বিক্রির মহা উৎসব চলছে। নদী আর বাধের মধ্যবর্তী প্রকল্প এলাকা থেকে মাটি কাটার ফলে পাঁচশ কোটি টাকার প্রকল্প ঝুঁকির মধ্যে রয়েছে। দেখার যেনো কেউ নেই।

মাদ্রাজ ইউনিয়নের নতুন স্লুইজ এলাকায় স্থানীয় প্রভাবশালী হামিদপুর ৪ নং ওয়ার্ডের আওয়ামীলীগের নেতা পরিচয়ে মোস্তফা, সামসুদ্দিন দেওয়ান, সাত্তার, সুমন মিলে শহর রক্ষা বাধেঁর সিসি ক্লকের কূলের প্রকল্প এলাকা থেকে শ্রমিক দিয়ে মাটি কেটে ইট ভাটায় বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে।

সরেজমিনে দেখা গেছে, চরফ্যাসন উপজেলার মাদ্রাজ ইউনিয়নের বেতুয়া লঞ্চঘাট থেকে সামরাজ মৎস্য ঘাট পর্যন্ত প্রায় ৫শ’ কোটি টাকা ব্যয়ে শহর রক্ষা বাধঁ প্রতিরক্ষা সিসি ব্লক জিওব্যাগ ড্রেজিং প্রকল্পের নির্মান কাজ শেষ হয়েছে। শহর রক্ষা বাধ প্রকল্প এলাকায় স্থাপিত সিসি ব্লক ও জিওব্যাগ ডাম্পিং এরিয়ার ভিতর থেকে স্থানীয় প্রভাবশালী হামিদপুর ৪ নং ওয়ার্ডের আওয়ামীলীগের নেতা পরিচয়কারী মোস্তফা, সামসুদ্দিন দেওয়ান,সাত্তার, সুমন সহ কয়েকজন ব্যক্তি মিলে প্রকল্প এলাকায় ব্লক নির্মানাধীন বাধেঁর কুল থেকে মাটি কেটে বিক্রি করছে বিভিন্ন স্থানীয় ইটের ভাটায়। প্রতি ট্রাক মাটি ভাটায় বিক্রি হচ্ছে ১ হাজার থেকে দেড় হাজার টাকায়। নির্মানাধীন শহর প্রতিরক্ষা বাধেঁর কুল থেকে মাটি কাটা নদীর পাড় সংরক্ষণ ও বন্যা প্রতিরক্ষা বাধেঁর ডিজাইন বর্হিভূত এবং প্রকল্পের জন্য হুমকীস্বরূপ বলে জানিয়েছেন স্থানীয়রা ।

মাটি কাটার শ্রমিক জাহের জানান, স্থানীয় মোস্তফা বাঁধের সিসি ব্লক সংলগ্ন স্থান থেকে মাটি কেটে বিভিন্ন ইট ভাটায় বিক্রি করছেন। মাটি কেটে ১ ট্রাক ভর্তি করে দিলে বিনিয়য়ে প্রত্যেক শ্রমিক ৩৫০ টাকা পান। এর বাহিরে আর কিছুই জানা নাই।

অভিযুক্ত মোস্তফা জানান, নদী ভাঙনে বিলিন হয়ে যাওয়ার পর শহর রক্ষা বাধ সিসি ব্লক সংলগ্ন স্থানে তাদের বাপ-দাদার কিছু জমি রয়ে গেছে। তাই তার প্রয়োজনে তিনি ওই জমির মাটি কেটে বিক্রি করছেন। তিনি স্থানীয় শ্রমিক দিয়ে মাটি গুলো কেটে ট্রাক ভর্তি করে দেন। বিনিময়ে তিনি এক ট্রাক মাটির দাম ২০০ টাকা করে নেন। বিভিন্ন ইট ভাটার মালিকরা ইট তৈরির জন্য মাটি কিনে নেন তার কাছ থেকে।

তবে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছেন, পুরনো বেড়িবাধসহ বাধের জন্য পূর্বে পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহনকৃত জমি নদীতে হারিয়ে গেছে। এখন পানি উন্নয়ন বোর্ড নতুন করে শহর রক্ষাবাধ প্রকল্প শুরু করলেও প্রকল্পের জন্য কোন জমি অধিগ্রহন করা হয়নি। ফলে কোটি কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে ব্যক্তি মালিকানাধীন জমির উপর দিয়ে। এই সুযোগে জমির প্রকৃত মালিকরা যে যার মতো করে বাস্তবায়নকৃত প্রকল্প এলাকা থেকে কেউ মাটি কেটে নিচ্ছে আর কেউ দখল করে পাকা ঘরবাড়ি নির্মাণ করছে। এসব কর্মকান্ডের ফলে গোটা প্রকল্প চরম ঝুঁকির মধ্যে পড়েছে। এই ঝুঁকি সত্বেও পানি উন্নয়ন বোর্ড কারো বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারছেনা। পাশাপাশি প্রকল্পের জন্য ঝুঁকিপূর্ন এসব কর্মকান্ডও বন্ধ করা যাচ্ছে না।

পানি উন্নয়ন বোর্ডের ডিভিশন-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান জানান, পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প এলাকার নদীর পাড় সংরক্ষণ ও বন্যা প্রতিরক্ষা বাধেঁর সিসি ক্লকের কূল থেকে মাটি কাটা হলে যা প্রকল্পের জন্য হুমকীস্বরূপ। সরেজমিনে পরিদর্শন করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ