1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ট্রাক আটকে টিসিবির পণ্য ছিনতাই

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২ ১০:৩৯ pm

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্যবাহী ট্রাক আটকিয়ে ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (০৭ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার পুমদী ইউনিয়নের পুমদী ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দুপুরে উপজেলার খাদ্য গুদাম থেকে টিসিবির ডিলার মেসার্স হাজী ট্রেডার্সের উত্তাধিকার আলী হায়দার ট্রাকে করে টিসিবি পণ্য গোবিন্দপুর ইউনিয়ন পরিষদে নিয়ে যাচ্ছিলেন। দুপুর ১টার দিকে পুমদী ইউনিয়নের পুমদী ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় একদল দুর্বৃত্ত ট্রাকটি আটকিয়ে বস্তা কেটে বেশ কয়েকটি প্যাকেট ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসেন। পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদ আলম, পুমদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ুম, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ সাইদুর রহমানসহ অন্যরা।

এ বিষয়ে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদ আলম বলেন, ট্রাক আটকিয়ে ৫-৭ প্যাকেট টিসিবি পণ্য নিয়ে যায়। পরে ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় টিসিবির ডিলার লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ