1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ধানক্ষেতে হাঁস যাওয়া নিয়ে হামলা, নিহত ১

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৬ এপ্রিল, ২০২২ ১১:৪১ pm

বাগেরহাটের রামপালে ধানক্ষেতে হাঁস যাওয়া বাকবিতণ্ডার জেরে প্রতিপক্ষের হামলায় ওমর ফারুক ওরফে আজাবুর ফকির (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (৬ এপ্রিল) বিকেলে রামপাল উপজেলার উজুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক উজুলপুর গ্রামের মৃত আমির আলী ফকিরের ছেলে। তিনি মোংলা ইপিজেডের একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

নিহত ওমর ফারুকের খালাতো ভাই কাজী ফিরোজ আহমেদ বলেন, ধানক্ষেতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে বুধবার বিকেলে ওমর ফারুকের সঙ্গে তার প্রতিবেশী আলীর সঙ্গে বাগবিতণ্ডা হয়। স্থানীয়দের হস্তক্ষেপে ঝগড়া থেমে গেলে ওমর ফারুক মসজিদে আসরের নামাজ পড়তে যায়। নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে বাড়ি যাওয়ার সময় আলী, কামাল, মোহাম্মদ ও জামাল ওমর ফারুকের ওপর হামলা চালান। আলীর হাতে থাকা ধারালো অস্ত্রের কোপে ওমর ফারুক মারাত্মকভাবে আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রামপাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাধেশ্যাম সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিহতের মরদেহ পুলিশ হেফজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকে অভিযান চলছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ