1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সৈয়দপুরে ৮ প্রতিষ্ঠানে সাড়ে ১৭ হাজার টাকা জরিমানা

জয়নাল আবেদীন হিরো, নীলফামারী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২ ১১:৫৩ pm

নীলফামারীর সৈয়দপুরের ৮টি ব্যবাসা প্রতিষ্ঠানে সাড়ে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদুল হাসান। নোংরা রান্নাঘর, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, বিক্রি এবং মূল্য তালিকা না থাকায় ওই জরিমানা করা হয়। তাৎক্ষণিক জরিমানার অর্থ পরিশোধ করায় সতর্ক করে ছেড়ে দেওয়া হয় ।

অভিযানের সময় উপজেলা ও পৌর স্যানেটারী পরিদর্শক আলতাফ হোসেন ও থানা পুলিশ সাথে ছিলেন। এর মধ্য শহরের ঢাকা বিরিয়ানি হাউসের রান্নাঘর অপরিস্কার, নোংরা পরিবেশে খাবার বিক্রি ও কাগজপত্র না থাকায় ৫ হাজার, আজিম উদ্দিন সুইটমিটে ইফতার সামগ্রীতে কাগজের পেপার ঢাকা দেওয়ায় ২ হাজার, মূল্য তালিকা টাঙ্গানো না থাকায় মোল্লা অয়েল মিলের ২ হাজার, মাসুদ মোল্লা অয়েলের ২ হাজার , এমজি বাবু অয়েলের ৫০০, আলতাফ চাল ব্যবসায়ীর ২ হাজার , আজাদ চাল ঘরের ২ হাজার ও কলিম চালের দোকান মালিকের ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসাব জরিমানা করার সত্যতা নিশ্চিত করে জানান, এই রমজানে ভোক্তা অধিকার নিশ্চিতে সৈয়দপুরে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ