1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ঢাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩ এপ্রিল, ২০২২ ১১:৫৬ pm

রাজধানীর বিমানবন্দর এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সাকিরুল ইসলাম (২৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।রোববার (০৩ এপ্রিল) দুপুরে কাওলা ফুটওভার ব্রিজের একটু সামনে প্রধান সড়কে এই দুর্ঘটনা ঘটে।

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নাফ বলেন, স্টার লাইন নামে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাকিরুল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, এ ঘটনায় বাসচালক ইউসুফ ও হেলপার বেলাল হোসেনকে আটক করা হয়েছে। এছাড়াও ঘাতক বাসটি জব্দ করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত সাকিরুল একটি দোকানে চাকরি করতেন। তিনি পরিবার নিয়ে তুরাগ বামনারটেক এলাকায় থাকতেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ