
সার কিনতে এসে গলাধাক্কা খাওয়া সেই কৃষক মোহাম্মদ আলী মন্ডলের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে ফুসে উঠেছে কৃষক নেতারা এই মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে নড়াইল শহর জুড়ে। শনিবার নড়াইল প্রেসক্লাবের সামনে জেলা কৃষকলীগের নেতৃত্বে মানববন্ধনে সর্বস্থরের জনগন অংশগ্রহন করেন।
২৩ মার্চ নড়াইল পৌরসভার বিসিআইসির সার ডিলার মোঃ হাসানুজ্জামান বাদী হয়ে খুলনা বিভাগীয় ট্রাইব্যুনালে এ মামলা দায়ের করেন। মামলার অপর আসামীরা হলেন কৃষক নেতা শাহেদ আলী শান্ত ও বাকিউল আজম। নড়াইল কন্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান ও সাংবাদিক কাজী আনিস।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সভাপতি মাহবুবুর রহমান,জেলা কৃষকলীগের যুগ্ম সাধারন সম্পাদক খন্দকার শাহেদ আলী, সাংবাদিক কাজী হাফিজুর রহমানমজেলা মৎসজীবিলীগের সভাপতি সাইফুল ইসলাম পৌর আ.লীগের সহ-সভাপতি মেসকাতুল ওয়ায়েজীন প্রমুখ।
বক্তারা কৃষককে গলাধাক্কার বিচার না করে উল্টো মামলার জন্য ধিক্কার জানান,মিথ্যা মামলা প্রত্যাহার এবং ডিলার হাসানুজ্জামানের ডিলারশীপ বাতিল করে বিচার দাবী করেন।
১৭ ফেব্রুয়ারী জেলা আ.লীগের সহ-সভাপতি ও সার ডিলার হাসানুজ্জামানের দোকানে সার কিনতে গিয়ে গলাধাক্কা খায় কৃষক মোহাম্মদ আলী। কৃষক মোহাম্মদ আলী তার লাঞ্ছনার বিচার দাবী করেন। একই দাবীতে ২৪ ফেব্রুয়ারী কৃষকলীগ ও মৎসজীবিলীগ মানববন্ধন ও ৫ মার্চ সংবাদ সম্মেলন করে।
এ ঘটনায় জেলা প্রশাসন থেকে একটি স্থানীয় তদন্ত কমিটি এবং কৃষি মন্ত্রনালয়ের এক সদস্য বিশিষ্ট উচ্চতর তদন্ত কমিটি কাজ করছে।
ভিন্নবার্তা/এমএসআই