
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে প্রতীকী অনশনে বসছে বিএনপি। এতে অন্যতম শরিক জামায়াতের নেতাকর্মীরাও সংহতি জানাতে এসেছেন। কিন্তু দলটির ঢাকা মহানগর দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুলকে পৌঁছে দিতে এসে মারধরের শিকার হয়েছেন আহত হয়েছেন তিনজন জামাত নেতা। তাদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
শনিবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও উত্তর বিএনপি আয়োজিত জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন কর্মসূচিতে এই ঘটনা ঘটে।
জানা গেছে, বিএনপির অনশনে যোগ দিতে নূরুল ইসলাম বুলবুলকে অনশন মঞ্চের দিকে গেলে বুলবুলকে ফুটপাতে চেয়ারে বসতে বলা হয়। এসময় যুব দলের কয়েকজন নেতা বুলবুলের উপর চড়াও হন এতে অন্য জামাত নেতারা আহত হয়।
তবে হামলার পর বিএনপির নেতাদের সঙ্গে অনশনে রয়েছেন নূরুল ইসলাম বুলবুল। এদিকে কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে দলটির নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনে জড়ো হওয়া শুরু করেন। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় নেতারা অংশ নিয়েছেন।
সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই অনশন কর্মসূচি চলবে। তবে নির্ধারিত সময়ের এ ঘণ্টা পরে শুরু হয় অনশন। কর্মসূচিতে এছাড়াও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। বিএনপি’র মৃতদের মধ্যে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, এমপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ উপস্থিত রয়েছেন। প্রতীকী এই অনশনে সভাপতিত্ব করছেন ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান।
এদিকে অনশনের কারণে পল্টন থেকে যানবাহন প্রেসক্লাবের দিকে চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। নেতাকর্মীরা মূল সড়কে অবস্থান নিয়ে তারা সরকারের সমালোচনা করে স্লোগান দেয়।
ভিন্নবার্তা/এমএসআই