1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ মার্চ, ২০২২ ১০:৪৩ pm

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় খাদিজা খাতুন (৩) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩০ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার বন্দরভিটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। খাদিজা একই গ্রামের শাহীন আলীর মেয়ে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় বাড়ির পাশের রাস্তা পার হচ্ছিল খাদিজা। এ সময় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় শিশুটিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ