1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

গাঁজাসহ আটকের পর কারাগারে যুবক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ মার্চ, ২০২২ ৯:২৯ pm

কুমিল্লার মুরাদনগরে দেড়কেজি গাঁজাসহ জুয়েল বাহার (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার শ্রীকাইল ইউনিয়নের চন্দনাইল গ্রাম থেকে তাকে আটক করা হয়। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কারাগারে পাঠানো হয়েছে।

আটককৃত জুয়েল বাহার উপজেলার পাকদেওড়া গ্রামের হিরন বাহারের ছেলে।

পুলিশ জানায়, শ্রীকাইল টু রামচন্দ্রপুর রোডে গাঁজা পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই কৃষ্ণ মোহন দেবনাথ ও এসআই জাহাঙ্গীর আলমসহ একদল পুলিশ চন্দনাইল গ্রামে অভিযান চালায়। এ সময় চন্দনাইল গ্রামের ঈদগাহের পাঁকা রাস্তার উপর থেকে জুয়েল বাহার নামে গাঁজাসহ একজন যুবককে আটক করা হয়। তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে স্কসটিপে মোড়ানো অবস্থায় দেড়কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দেড়কেজি গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে। বুধবার বিকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর কারাগারে পাঠানো হয়েছে।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ