1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ মার্চ, ২০২২ ১২:১৫ am

রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ফিডমিল এলাকায় যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখী সংঘর্ষে অজ্ঞাত এক নারী (৪৬) নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়ক পাড় হতে গিয়ে বাস-ট্রাকের মাঝে চাপা পড়ে এ পথচারী নিহত হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোয়ালন্দ মোড় থেকে দৌলতদিয়াগামী একটি মাছবাহী ট্রাক গোয়ালন্দ ফিডমিল এলাকায় পৌঁছায়। এ সময় দৌলতদিয়া ফেরিঘাট থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুই যানবাহনের মাঝে চাপা পড়ে অজ্ঞাত নারী নিহত হয়।

এ সময় আরও ৬/৭ জন আহত হয়। আহতদর স্থানীয় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৌয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, দুর্ঘটনায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। তার পরিচয় শনাক্তের কাজ চলমান। দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর পুলিশ ও ফায়ার সার্ভিন উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ