1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সাংবাদিক আনোয়ার আলীর তৃতীয় মৃত্যু বার্ষিকী আজ

আসিফ কাজল, ঝিনাইদহ
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ মার্চ, ২০২২ ১১:৫৬ pm

দৈনিক সংগ্রামের সাবেক জেলা সংবাদদাতা ও ঝিনাইদহের প্রবীন সংবাদ কর্মী ম, আনোয়ার আলীর আজ মঙ্গলবার তৃতীয় মৃত্যু বার্ষিকী। ২০১৯ সালের ২৯ মার্চ তিনি ঢাকার ইস্কাটনের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। মরহুমের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে তার পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

সাংবাদিক আনোয়ার আলী মার্চ নামে একটি পাক্ষিক পত্রিকা প্রকাশনার মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন। এরপর তিনি যশোরের একটি দৈনিক পত্রিকায় কাজ করতেন। ৮৪ সালে তিনি কালীগঞ্জ থেকে প্রকাশিত ঝিনাইদহ বার্তা পত্রিকার ম্যানেজার হিসেবে দায়িত্ব শুরু করেন।

সেখান থেকে নব্বই দশকে ম, আনোয়ার আলী ঝিনাইদহে এসে আধুনালুপ্ত দৈনিক ঝিনাইদহ পত্রিকার প্রেস বিভাগের দায়িত্ব নেন। পরে তিনি দৈনিক বীরদর্পন পত্রিকায় কাজ করতেন।

বীরদর্পন পত্রিকায় কাজ করার সুবাদে তিনি দৈনিক সংগ্রামের জেলা সংবাদদাতা হিসেবে নিয়োগ লাভ করেন। পরে তিনি আবারো দৈনিক ঝিনাইদহ পত্রিকায় ফিরে যান।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ