1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বৃদ্ধাকে মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে অমানুষিক নির্যাতন

আমিনুল ইসলাম ময়মনসিংহ
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ মার্চ, ২০২২ ১১:৪০ pm

ময়মনসিংহের ভালুকা উপজেলার ধামশুর গ্রামে পারিবারিক কলহে বাবর আলী (৬০) নামে এক বৃদ্ধাকে মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে অমানুষিক নির্যাতন করা হয়েছে।

২৮ মার্চ সোমবার সরেজমিনে জানাযায়, ঘটনায় বিগত ২২ মার্চ বৃদ্ধার স্ত্রী রোকেয়া (৩৫) ৮ জনকে বিবাদী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোক্তরা হলেন পাড়াগাঁও শিমূলতলী গ্রামের বয়াত আলী খানের ছেলে আকবর খান(৩৫) বাবুল খান (৪০) আবুল খান (৩৮), বাবুল খানের ছেলে নাজমুল(২০) ও ধামশুরের হেলাল ঢালীর ছেলে বারেক ঢালী (৪৫) এবং তার দুই ছেলে আক্তার ঢালী (২৫) ও মামুন ঢালী (২০), আয়েশা (৩৫) স্বামী বারেক ঢালী।

অভিযোগে জানাযায়, গাদুমিয়া ব্রিজের পাড় থেকে বাবর আলী শেখ নামে ঐ বৃদ্ধাকে অপহরণ করে পাড়াগাঁও এক প্রজেক্টে নিয়ে প্রতিপক্ষের আত্বিয়রা বৃদ্ধার এক হাত ভেঙ্গে শারীরিক নির্যাতন করে, সমস্ত শরীরে পিটিয়ে, থেতলিয়ে মুমূর্ষু অবস্থায় পুঃরায় ব্রিজের পাড় ফেলে চলে যায়। সেখান থেকে বৃদ্ধারর নিকট আত্বীয় উদ্ধার করে ধামশুর বাড়ীতে আনলে পরিবারের লোকজন বৃদ্ধাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। বর্তমানে বৃদ্ধার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার দিন বিগত ২২ তারিখ সকালে উভয় পরিবারে পারিবারিক কলহের সৃষ্টি হলে আয়েশা খাতুন আহত হলে তাকেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে বিকাল ২:৩০ টায় আয়েশার বাপের বাড়ী থেকে তার বাবা ও ভাইয়েরা এসে বৃদ্ধাকে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

বিবাদী আকবর আলী জানান, আমি ডিসের ব্যবসা করি আমি এ ঘটনার সাথে জড়িত নয়।

ভালুকা মডেল থানা উপ- পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, উভয় পক্ষ অভিযোগ দিয়েছে, তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেছে তবে বিষয়টি নিয়ে পারিবারিক ভাবে আপোষ করার জন্য উভয় পক্ষ সময় নিয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ