1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সৈয়দপুরে অসামাজিক কাজের দায়ে স্বামী-স্ত্রী গ্রেপ্তার

জয়নাল আবেদীন হিরো, নীলফামারী
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ মার্চ, ২০২২ ১১:৫৬ pm

নীলফামারীর সৈয়দপুরে অসামাজিক কাজের সাথে জড়িত থাকার অভিযোগে খদ্দেরসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৭ মার্চ) বেলা এগারটার দিকে শহরের চাঁদনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন সৈয়দপুর রেলওয়ে কারখানার কর্মচারী ঠাকুরগাঁয়ের রুহিয়া উপজেলার সাইফুল ইসলাম (৩৮) ও তার স্ত্রী শম্পা বেগম ( ৩২) এবং খদ্দের চট্টগ্রামের মীরসরাই উপজেলার মধ্যমাইন এলাকার প্রদীপ বড়ুয়ার ছেলে আপন বড়ুয়া (২৩)।

তবে আপন বড়ুয়া বলেন, চাকুরির জন্য সাইফুল ইসলামকে ৫ লাখ টাকা দিয়েছিলাম সেই টাকা ফেরত দিবে বলে তিনি এখানে আসতে বলেছিলেন। তাই আমি এখানে এসেছি কোনো অসামাজিক কাজ করিনি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রেলওয়ে কারখানায় চাকুরির সুবাদে সাইফুল ইসলাম ও তার স্ত্রী উল্লেখিত এলাকায় ভাড়ায় থাকতেন। চাকরির পাশাপাশি দীর্ঘদিন থেকে তিনি তার স্ত্রীকে দিয়ে অসামাজিক কাজ করাতেন।

ঘটনার দিন আপন বড়ুয়ার সাথে আসামাজিক কাজ করা অবস্থাতে হাতে নাতে ধরে ফেলে এলাকার লোকজন। তাদের দুইজনকে ঘরে তালাবদ্ধ করে রাখেন তারা। পরে খবর পেয়ে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে তাদের আটক করা হয়েছে। আটক তিনজনকেই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ