1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দৌলতখান সরকারি আবু আব্দুল্লা কলেজের বার্ষিক ক্রিড়া ও সংস্কৃতি প্রতিযোগিতা

মোঃ মিরাজ হোসাইন, ভোলা:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ মার্চ, ২০২২ ১১:৫০ pm

ক্রীড়া অঙ্গনের নানা আয়োজন আর উৎসব মুখর পরিবেশে দৌলতখান সরকারি আবু আব্দুল্লাহ কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ মার্চ) সকাল ১০টায় দৌলতখান সরকারি আবু আব্দুল্লাহ কলেজের আয়োজনে কলেজ মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দৌলতখান সরকারি আবু আব্দুল্লাহ কলেজের অধ্যক্ষ গোবিন্দ প্রসাদ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুল ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম খান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আনোয়ার জাহাঙ্গীর।

পরে প্রধান অতিথির বক্তব্যের মধ্য দিয়ে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন হয় এবং আলোচনা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও কলেজের পক্ষ থেকে আগত অতিথিবৃন্দের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ