1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

জার্মানির ১৫০০ ক্ষেপণাস্ত্র ইউক্রেন পৌঁছেছে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ মার্চ, ২০২২ ২:১৫ pm

অস্ত্র ও অর্থ দিয়ে কিয়েভকে সহায়তা করে আসছে ন্যাটো ও ইউরোপের দেশগুলো। নিজেদের দীর্ঘদিনের নীতি থেকে সরে জার্মানিও একই পথে হেঁটেছে
অস্ত্র ও অর্থ দিয়ে কিয়েভকে সহায়তা করে আসছে ন্যাটো ও ইউরোপের দেশগুলো। নিজেদের দীর্ঘদিনের নীতি থেকে সরে জার্মানিও একই পথে হেঁটেছেছবি: রয়টার্স
জার্মানির দেওয়া দেড় হাজার স্ট্রেলা বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও এক শ এমজি৩ মেশিনগানের চালান ইউক্রেনে পৌঁছেছে। ইউক্রেন সরকারের কর্মকর্তাদের বরাত দিয়ে জার্মান প্রেস এজেন্সি এসব কথা জানিয়েছে। খবর বিবিসির।

এ বিষয়ে জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালিনা বেয়ারবক গত বুধবার বলেছিলেন, সরবরাহে বিলম্বের পর স্ট্রেলা ক্ষেপণাস্ত্রের আরেকটি চালান ইউক্রেনের পথে রয়েছে।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর সংঘাতপূর্ণ এলাকায় অস্ত্র না পাঠানোর ঐতিহাসিক নীতি থেকে সরে আসে জার্মানি। বেয়ারবক রয়টার্সকে বলেন, ‘বর্তমান পরিস্থিতে আমরা সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহকারী দেশগুলোর একটি। এ নিয়ে আমরা গর্বিত নই। কিন্তু ইউক্রেনকে সহায়তা করতে আমাদেরকে অবশ্যই এটা করতে হবে।’

ইউক্রেনে রাশিয়ার হামলা এক মাস পার করেছে। কিয়েভের ন্যাটো জোটে যোগদানের পদক্ষেপকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি বিবেচনা করে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া।

রুশ হামলার পর থেকে ন্যাটো সদস্যদের কাছে সহায়তা চেয়ে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের আকাশসীমা ‘নো-ফ্লাই জোন’ ঘোষণা এবং মিত্রদের কাছ থেকে যুদ্ধবিমান চেয়েছেন তিনি।

অবশ্য রাশিয়ার সঙ্গে ‘সরাসরি সংঘাত এড়াতে’ জেলেনস্কির এই দুই দাবিতে সাড়া দেয়নি ন্যাটো। তবে অস্ত্র ও অর্থ দিয়ে কিয়েভকে সহায়তা করে আসছে ন্যাটো ও ইউরোপের দেশগুলো। নিজেদের দীর্ঘদিনের নীতি থেকে সরে জার্মানিও একই পথে হেঁটেছে।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ