1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ মার্চ, ২০২২ ১:২৪ pm

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে শনিবার ভারতের উত্তর-পূর্বাঞ্চল রাজ্যগুলোর সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে পাসপোর্টধারী যাত্রী এপার-ওপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

আখাউড়া স্থলবন্দর বন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আখাউড়া স্থলবন্দর দিয়ে শনিবার সকাল থেকে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ আছে।

আগামীকাল রোববার সকালে ফের আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হবে। বিষয়টি আগেই ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও কাস্টমসের দাপ্তরিক কার্যক্রম চলছে বলে আখাউড়া কাস্টমস স্থল শুল্ক রাজস্ব কর্মকর্তা শাহ্ নোমান সিদ্দিকী যুগান্তরকে জানিয়েছেন।

আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ আব্দুল হামিদ বলেন, এপথে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ