1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

তরুণীকে নির্যাতন, গ্রাম পুলিশসহ গ্রেপ্তার ৪

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২ ১১:৪৮ pm

লক্ষ্মীপুরে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশায় এক তরুণীকে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগে গ্রাম পুলিশ সদস্যসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে অভিযুক্তদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা হলেন; সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের গ্রাম পুলিশ দুলাল হোসেন, স্থানীয় কিশোর মো. রিপন, মো. নিজাম উদ্দিন ও খোরশেদ আলম। তারা চররুহিতা ইউনিয়নের কাঞ্চনীবাজার ও জনতাবাজার এলাকার বাসিন্দা।

এর আগে বুধবার (২৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে বাড়ি ফেরার পথে শ্লীলতাহানির শিকার হন ওই তরুণী। রাতেই অভিযুক্তদের নাম উল্লেখ করে তরুণীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সদর মডেল থানায় মামলা দায়ের করেন। অভিযান চালিয়ে রাতেই ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, ওই তরুণী লক্ষ্মীপুর নিউ মডার্ন ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করেন। প্রতিদিনের মতো শহরের উত্তর তেহমুনী থেকে ইউনিয়নের কাঞ্চনীবাজার যাওয়ার জন্য তিনি একটি অটোরিকশায় ওঠেন। এর আগেই যাত্রী সেজে ওই অটোরিকশায় রিপন ও নিজাম বসেছিলেন। অটোরিকশাটি লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কের সরকারি মহিলা কলেজের নতুন ক্যাম্পাস এলাকায় পৌঁছালে তারা তরুণীকে শ্লীলতাহানি করে। চিৎকার দিলে একপর্যায়ে তাকে তারা অটোরিকশা থেকে নামিয়ে দেয়। পরে তিনি অন্য একটি অটোরিকশায় করে লক্ষ্মীপুর-মোল্লারহাট সড়কের জনতা বাজার এলাকায় যান। সেখানে আগ থেকেই দাঁড়িয়ে ছিল নিজাম, খোরশেদ ও রিপন। জনতা বাজার এলাকায় পৌঁছালে তারা তরুণীকে অটোরিকশা থেকে নামিয়ে মারধর করেন। এ সময় গ্রাম পুলিশ সদস্য দুলালও অন্যদের সঙ্গে জড়িয়ে ওই তরুণীর শ্লীলতাহানি করেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, অভিযোগ পেয়েই চারজনকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ