1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ভ্যানে চড়ে স্কুলে যাওয়া হলো না আয়েশার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২ ৯:২৯ pm

মাদারীপুরে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আয়েশা খাতুন (৯) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ সময় আহত হয় তার ভ্যানচালক বাবা জাহাঙ্গীর মাতুব্বর ও ৪ বছরের ভাই রাফফান।

বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর শহরের শেখ হাসিনা মহাসড়কের পৌরসভার পানিছত্র-চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্রী আয়শা আক্তার সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর এলাকার জাহাঙ্গীর মাতুব্বরের মেয়ে। সে শহরের উকিলপাড়া এলাকায় জাগরণী ফাউন্ডেশনের একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিজ বাড়ি মহিষেরচর থেকে ছোটভাই রাফফান ও বাবা জাহাঙ্গীর মাতুব্বরের সঙ্গে ভ্যানে পাশের জাগরণী ফাউন্ডেশন থেকে পরিচালিত স্কুলে যাচ্ছিল আয়েশা। এ সময় বিপরীত দিক থেকে আসা মাদারীপুর শহরগামী একটি মাইক্রোবাস পেছন থেকে তাদের ধাক্কা দেয়। ভ্যান উল্টে আয়েশা, ভ্যানচালক বাবা জাহাঙ্গীর ও সঙ্গে থাকা ৪ বছরের রাফফান গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। ভর্তির কিছু সময় পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আয়েশা। অবস্থার অবনতি হলে রাফফানকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, গুরুতর অবস্থায় তিনজনকে নিয়ে আসার কিছু সময় পর মারা যায় আয়েশা। এছাড়া তার ভাইকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার বাবা শঙ্কামুক্ত।

এদিকে মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ