1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বেরোবি প্রভোস্টের পদত্যাগ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ মার্চ, ২০২২ ১০:৫৩ pm

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক জনি পারভীনকে আদালতের রায় অনুযায়ী বিভাগীয় প্রধানের পদ না দেওয়ায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্টের পদ থেকে তিনি পদত্যাগ করেছেন।

বুধবার (২৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী আলমগীর চৌধুরি বরাবর পদত্যাগ পত্র জমা দেন তিনি।

পদত্যাগ পত্রে জনি পারভীন বলেন, সাম্প্রতিক সময়ে অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে আমাকে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা ও কাল্পনিক অভিযোগে অপসারিত করা হয়েছে। পরবর্তীতে আদালত বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই আদেশ স্থগিত ঘোষণা করে এবং বিভাগীয় প্রধান হিসেবে আমার দায়িত্ব পালনে কোনোরুপ বিঘ্ন ঘটাতে বারণ করে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আদালতের ওই রায় বাস্তবায়ন করেনি। আমাদের দুইজন শিক্ষকের ওপর নানা রকম হটকারী ও নিয়ম বহির্ভুত সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে সাধারণ শিক্ষাকার্যক্রম থেকে বিরত রাখা হচ্ছে।

এ বিষয়গুলি প্রশাসনকে বার বার লিখিতভাবে অবগত করেও কোনো ফলাফল না পাওয়ায় আদালতের রায় বাস্তবায়নে অসহযোগিতা করায় প্রশাসনের অংশীদার হওয়াকে অনৈতিক বিবেচনায় আমি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল প্রভোস্টের পদ থেকে পদত্যাগ করলাম।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী আলমগীর চৌধুরী বলেন, অর্থনীতি বিভাগের প্রধানের বিষয়ে আদালত একটি রায় দিয়েছিলেন। বিশ্ববিদ্যালয় প্রশসনের পক্ষ থেকে যথা সময়ে আপিলও করা হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ