1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বীর শহিদদের জাতি কখনো ভুলবে না

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ মার্চ, ২০২২ ১১:৩৮ pm

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেছেন, স্বাধীনতা যুদ্ধে যে বীর শহিদরা অংশগ্রহণ করেছিল তাদেরকে জাতি কখনোই ভুলবে না।

বুধবার (১৬ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়ে বীর শহিদরা জীবন উৎসর্গ করেছিল। বাংলাদেশের মানুষ অনেক ভালো মনের মানুষ।

এসময় তিনি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে বীর শহিদদের স্মরণে এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। স্মৃতিসৌধ পরিদর্শন শেষে বিভিন্ন অবকাঠামো দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।

সকালে রাষ্ট্রদূত স্মৃতিসৌধে পৌঁছলে তাকে স্বাগত জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক উত্তর) আব্দুল্লাহিল কাফি, সাভার গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী আসেফ আয়নান বখশ, স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমানসহ আরও অনেকে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ