
বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনেধূমপান তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন বাজিতপুর উপজেলা টাস্কফোর্স কমিটির সভা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃমোরশেদা খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
টাস্কফোর্স কমিটির সদস্য সচিব এবং উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সিনথিয়া তাসমিন এর সন্চালনায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে কৌশলগত পরিকল্পনা উপস্থাপন করেন তামাক নিয়ন্ত্রণ সংগঠন কাইডস নির্বাহী পরিচালক শাহ মোঃ সারওয়ার জাহান ।
বক্তব্য রাখেন বাজিতপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শফিকুল ইসলাম , কৈলাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃকায়ছার এ হাবীব, দিলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সূব্রত কর , ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ষ্টেশন অফিসার আঃ গণি, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ আমীর খসরু প্রমূখ। সভায় আগামী এৈমাসিক কর্মপরিকল্পনা গৃহীত হয়।
ভিন্নবার্তা/এমএসআই