
নেত্রকোনার দুর্গাপুরে বাঁশের ধন্নার সঙ্গে প্লাস্টিকের রশি গলায় পেঁচিয়ে নাছিমুল হক (২১) নামে এইচএসসি ১ম বর্ষেরে এক ছাত্র আত্মহত্যা করেছে। রোববার উপজেলার বিরিশিরি ইউনিয়নের হারিয়াউদ্দ গ্রামে এ ঘটনা ঘটে। নাছিমুল হক ওই এলাকার মো. আবুল কাশেমের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নাছিমুল জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী। সে পূর্বে অনেক বার আত্মহত্যা করার চেষ্টা করেছে। রোববার দুপুরে সকলের অগোচরে নিজ বাড়ির পরিত্যাক্ত টিনের ঘরের ভিতর বাঁশের ধন্নার সঙ্গে গলায় প্লাস্টিকের রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে তার বাবা আবুল কাশেম পুকুরে গোসল করতে যাওয়ার সময় নাছিমুলকে ঝুলতে দেখে ডাকচিৎকার শুরু করে। পরে আশেপাশের লোকজন এসে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
দুর্গাপুর থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, এলাকাবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে শারীরিক প্রতিবন্ধী হিসেবে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই