1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

চট্টগ্রামে করোনা শনাক্তের হার ১.৮৩ শতাংশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ মার্চ, ২০২২ ১১:৪৩ am

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১ দশমিক ৮৩ শতাংশ। এ সময় করোনায় কারও মৃত্যু হয়নি।

রোববার (১৩ মার্চ) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামে ১৪টি ল্যাবে ৫৪৪টি নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭ জন নগরীর বাসিন্দা। অপর ৩ জনের মধ্যে সাতকানিয়ার ২ ও বোয়ালখালী উপজেলার একজন করোনা আক্রান্ত হয়েছেন ।

এর আগে শনিবার (১২ মার্চ) চট্টগ্রামে ৩ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৬ হাজার ৫৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৯২ হাজার ৬৭জন। অন্যরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৮ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ