1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

যুদ্ধে রাশিয়ান সেনা কর্মকর্তা নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ মার্চ, ২০২২ ১১:৩৮ pm

ইউক্রেনের সামরিক বাহিনী বলছে, তাদের সৈন্যদের হাতে একজন উচ্চপদস্থ রাশিয়ান সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। মেজর জেনারেল আন্দ্রেই কোলেসনিকভ ছিলেন রাশিয়ার পূর্বাঞ্চলীয় সামরিক বিভাগের ২৯তম বাহিনীর কম্যান্ডার।

ইউক্রেইনের স্বরাষ্ট্রমন্ত্রীর একজন উপদেষ্টা এ খবর দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি। ঠিক কি পরিস্থিতিতে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি এবং রুশ পক্ষ থেকে এ ব্যাপারে কোন মন্তব্য করা হয়নি। ইউক্রেনে রুশ অভিযান শুরু হবার পর থেকে এ পর্যন্ত অন্তত আরো দুজন এই স্তরের সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন।

পশ্চিমা কর্মকর্তারা এর আগে বলেছিলেন, আসলে এ ধরনের উচ্চ পর্যায়ের রুশ কর্মকর্তাদের নিজেদেরকে বিপদের মুখে ঠেলে দেওয়াটা হয়ত অভিযানে তাদের অগ্রগতি থমকে যাওয়ায় হতাশা সৃষ্টিরই লক্ষণ।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ