1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কলেজছাত্রীর লাশ উদ্ধার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৭ মার্চ, ২০২২ ১১:৩৫ pm

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় দুই দিন পর নিখোঁজ কলেজছাত্রী রাহিমার (১৭) লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৭ মার্চ) দুপুরে শহরের টানবাজার খেয়াঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদী থেকে লাশ উদ্ধার করে নৌ-পুলিশ। রাহিমা গজারিয়া ভিটিকান্দি এলাকার জয়নাল আবেদীনের মেয়ে। সে গজারিয়া কলিমুল্লাহ কলেজের ছাত্রী।

এর আগে গত শনিবার (৫ মার্চ) শীতলক্ষ্যা নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবির ঘটনা ঘটে। ওই সময় নিখোঁজের কোনও তথ্য ও অভিযোগ কেউ দেয়নি বলে পুলিশ জানিয়েছে। পরে নিখোঁজের অভিযোগ পেয়ে রবিবার সকাল থেকে ডুবুরি দলের দুটি টিম লাশ উদ্ধারে কাজ শুরু করে। একই দিন ক্ষতিগ্রস্ত নৌকার মাঝি খোকন বাদী হয়ে আটক চার জনের বিরুদ্ধে মামলা করেন।

এ ঘটনায় আটক চার জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলো-বাল্কহেডের মিস্ত্রি রুহুল আমিন, স্টাফ মো. মিরাজ, মো. ফকির হোসেন ও বাবুর্চি আজমীর হোসেন।

সদর নৌ-থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, আজ দুপুর ২টায় খবর পেয়ে টানবাজার খেয়া ঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদী থেকে লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নৌকাডুবির ঘটনায় একজনই নিখোঁজ ছিল।রাহিমার মামা মোজাম্মেল প্রধান জানান, গত শনিবার বিকালে রাহিমা, তার বড় ভাই রায়হান ও তার স্ত্রী নিয়ে চাষাঢ়ায় ডাক্তার দেখাতে যা”িছলেন। এ সময় বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবির ঘটনা ঘটে। রহিমার ভাই ও ভাবি সাঁতরে পারে উঠতে পারলেও রাহিমা ডুবে যান।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ