1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

চরফ্যাশনে নববধূর ঝুলন্তলাশ উদ্ধার, গ্রেফতার দুই

কামরুজ্জামান, চরফ্যাশন
  • প্রকাশের সময় : শনিবার, ৫ মার্চ, ২০২২ ১০:৪৭ pm

ভোলার চরফ্যাশন পৌরসভায় নববধূ চৈতীর (২৬) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। চৈতির বাবা চরফ্যাশন বালিকা মাধ্যমকি বিদ্যালয়রে সহকারী শিক্ষক সুভাষ চন্দ্র বাদী হয়ে মেয়ের শশুর, শাশুড়ী ও স্বামীর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে চরফ্যাশন থানায় মামলা দায়ের করেছেন৷ মৃত নববধূ চৈতীর শশুর শমীর মজুমদার ও স্বামী শাওন মজুমদার কে পুলিশ গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে।

গতরাত আনুমানিক ১টার দিকে পৌরসভা ৪নং ওয়ার্ড কলেজ পাড়া এলাকায় শশুর বাড়ীর নিজ কক্ষে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। স্বামী শাওন মজুমদার আত্মীয়রে বিয়ের অনুষ্ঠানে পার্শ্ববর্তী উপজেলা লালমোহন গিয়েছিলেন। মধ্য রাতে বাসায় এসে রুমে ঢুকেই স্ত্রীকে সিলিং ফ্যানের সাথে ঝুলতে দেখে ডাক চিৎকার করে স্বামী শাওন মজুমদার৷এলাকাবাসী এসে ঘটনাস্থল থেেেক পুলিশকে খবর দেয়৷পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা প্রেরণ করছেনে৷

এলাকাবাসী জানান, ভালোবেসে কয়েক মাস র্পূবে ধুমধাম অনুষ্ঠানরে মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও তাদের বিয়ে মেনে নিতে পারিনি শাশুড়ী নিয়তী রানী৷ প্রায়ই গালি-গালাজ ও হুমকি-ধামকি শুনতে হতো নববধূ চৈতীর ঝুলন্ত লাশের অবস্থান দেখে এলাকাবাসীর মনে নানা প্রশ্ন এটা কি হত্যা নাকি আত্মহত্যা প্রকৃত তদন্তের মাধ্যমে এমন মর্মান্তিক মৃত্যুর রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর৷

চৈতীর বাবা সুভাষ চন্দ্র বলেন, আমার মেয়ের আত্মহত্যা করতে পারে না৷ র্পূব পরিকল্পিতভাবে আমার মেয়েকে হত্যা করেছে৷ স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের নিকট মেয়ের করুন মৃত্যুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন। তিনি আরো বলেন, আমার মেয়ে বরিশাল বিএম কলেজ থেকে গণিত বিষয়ে অনার্স শেষ করে মার্স্টাসে অধ্যয়নরত ছিল। আত্মহত্যার মতো এমন পরিকল্পনা করতে পারেনা আমার মেয়ে৷
চরফ্যাশন থানা অফিসার ইনর্চাজ (ওসি) মো. মনির হোসেন মিয়া জানিয়েছেনম এ ঘটনায় ৩ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর- ০৪, তারিখঃ ০৫/০৩/২০২২। মামলার দ্বিতীয় ও তৃতীয় আসামীকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পোস্টমর্টেমের রিপোর্টের অপক্ষোয় আছেন বলে জানান এই কর্মকর্তা।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ