
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ছাতারপাড়া গ্রামে দাফনের ১৯ মাস পর কুষ্টিয়ার ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে কবর থেকে জাহিরুল ইসলাম জানারুল নামে এক ব্যক্তির মরদেহ উত্তোলন করা হয়েছে।বুধবার (২ মার্চ) দুপুরে মরদেহটি উত্তোলন করা হয়।
এ সময় দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরু, কালিদাসপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই আতিকুর রহমান-সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৬ জুন পূর্ব শত্রুতার জের ধরে মো. জসি পেয়াদার ছেলে জাহিরুল ইসলাম জানারুলকে পিটিয়ে মারাত্মকভাবে জখম করে দুর্বৃত্তরা। এ সময় তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০২০ সালের ১১ আগস্ট জানারুলের মৃত্যু হয়।
ভিন্নবার্তা/এমএসআই