1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দৌলতখানে অটো রিক্সা চাপায় শিশু নিহত

মোঃ মিরাজ হোসাইন, দৌলতখান ভোলা
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২ ১১:০৫ pm

দৌলতখানে ব্যাটারী চালিত অটো রিক্সা চাপায় নিহত হয়েছে পাঁচ বছর বয়সী সোহানা নামের এক শিশু।শুক্রবার (২৫ ফেব্রুয়ারী) বিকাল ৬টায় উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আদর্শ বাজার এলাকায়। জানা যায়, সাজল সিকদার বাড়ির আলম সিকদারের মেয়ে সোহানা বাড়ি থেকে বাবার সাথে মিলন বাজারে আসার পথে রাস্তায় মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে।

বেপরোয়া গতির অটোরিক্সা চাপায় সোহানার মাথায় প্রচন্ড আঘাতে প্রচুর রক্তক্ষরণ হলে প্রথমে দৌলতখান হাসপাতালে পরে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে স্থানীয়রা ঘাটক অটোরিক্সা চালককে আটক করেছেন। ঘাটক চালকের বাড়ি চরখলীফা ৭ নম্বর ওয়ার্ডে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত (ওসি) বজলার রহমান জানান, এঘটনায় শিশুর পরিবার জেলা প্রশাসকের কাছে লাশ হস্তান্তরের জন্য লিখিত আবেদন করেছেন। অনুমতি পাওয়া গেলে লাশ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে পরিবার মামলা না করার স্বীকারোক্তি প্রদান করেছেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ