
নেত্রকোনা মুক্তিযুদ্ধের সংগঠক, জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আব্দুল খালেক এমপির স্মরণে কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার জেলা সেক্টর কমান্ডারস ফোরাম এই কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল, শোক র্যালী, সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন ও দোয়া।
সকালে জেলা শহরের তেরীবাজার এলাকার সংগঠনের কার্যালয় থেকে শোক র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাতপাই পৌর কবরস্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাধিস্থলে শহীদ আব্দুল খালেকের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় জেলা পরিষদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
শোক র্যালীতে জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি মো: শামছুজ্জোহা,সাধারণ সম্পাদক সিতাংশু বিকাশ আচার্য্য, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত রায়,শহীদ আব্দুল খালেকের পুত্র আটপাড়া উপজেলা চেয়ারম্যান হাজী খায়রুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহার চৌধুরী, আইয়োব আলীসহ অন্যরা।
১৯৭৫ সালের এই দিনে শহরের মোক্তারপাড়া এলাকায় আততায়ীদের গুলিতে প্রাণ হারান মুক্তিযুদ্ধে সংগঠনে নেত্রকোনা এলাকার নেতৃত্ব দেয়া আব্দুল খালেক।
ভিন্নবার্তা/এমএসআই